বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে টমটম ভাড়া বৃদ্ধির প্রতিাবাদে জেলা প্রশাসকের নিকট কাউন্সিলরসহ শতাধিক লোকের স্মারক লিপি

  • আপডেট টাইম বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৭২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টমটমের ভাড়া বৃদ্ধি হয়নি। অথচ নির্ধারিত ৫ টাকার ভাড়ার স্থলে ১০ টাকা করে নিচ্ছে চালকরা। ১০ টাকা করে ভাড়া নেয়ায় যাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের ভুক্তভোগী যাত্রীরা জেলা প্রশাসক ও হবিগঞ্জ পৌরসভা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।  সোমবার হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম, প্যানেল মেয়র ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীরসহ দেড় শতাধিক ব্যক্তি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, ভাড়া বাড়ানোর এখতিয়ার শুধুমাত্র হবিগঞ্জ পৌরসভার। অথচ একটি মহল নিজেদের মনগড়া মত ভাড়া বৃদ্ধি করা হয়েছে প্রচার করে শহরে বিভ্রান্তি ছড়াচ্ছে। ভুক্তভোগী পৌরবাসির দাবি ভাড়া বৃদ্ধির নামে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। গত ৪ দিন ধরে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে টমটম চালকদের সাথে যাত্রীদের হাতাহাতির ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সরেজমিনে গতকাল শহর ঘুরে দেখা যায়, শিক্ষার্থী, চাকুরীজীবি, সাংবাদিকসহ সাধারণ মানুষের কাছ থেকে শহরে উঠানামা করার সময় ৫ টাকার বদলে ১০ টাকা রাখছে কতিপয় চালক। তাদের চাহিদা মত ভাড়া দিতে না চাইলে ঘটছে বিপত্তি। অনেক চালক তাদের গাড়িতে যাত্রী তোলছেন না। ফলে মানুষকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। অতিরিক্ত ৫ টাকা ভাড়া দিতে গিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ পরীক্ষার্থীরা পড়েছে বিপাকে। গত ২ নভেম্বর হবিগঞ্জ জেলা টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এক অনুষ্ঠানে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। ফলে গত শুক্রবার থেকে নতুন ভাড়ার তালিকা দেয়া হয়। দুই দিন যেতে না যেতেই গত ৫ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আবারো নতুন ভাড়া নির্ধারণ করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়।
যাত্রীরা অভিযোগ করেন একটি মহল নিজেদের স্বার্থ আদায়ে কৌশলগতভাবে ভাড়া বৃদ্ধি করেছে। প্রসঙ্গত এর আগেও দুইবার ভাড়া বৃদ্ধির নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয় একটি প্রভাবশালী মহল। কিন্তু শেষ পর্যন্ত তাদের মিশন সফল হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, হবিগঞ্জ পৌরসভার রেজিষ্ট্রেশনপ্রাপ্ত টমটমের সংখ্যা ১ হাজার ২শটি। রেজিস্ট্রেশনের বাইরেও অসংখ্য টমটম রয়েছে। আর একই নম্বরে চলছে একাধিক টমটম। সব মিলিয়ে হবিগঞ্জ শহরে ৩ হাজারেরও বেশি টমটম চলাচল করছে।  এদিকে টমটম লাইসেন্স নিয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও পৌর কর্তৃপক্ষ টমটম চলাচলের লাইসেন্স দিচ্ছে। ১২শ টমটম লাইসেন্সের দোহাই দিয়ে শুধু পৌর শহরেই চলাচল করছে ৩ হাজারেরও বেশি বৈধ-অবৈধ টমটম। একটি লাইসেন্সের নামে ৪/৫টি টমটম চালানোর চাঞ্চল্যকর তথ্যও রয়েছে। এর ফলে শহরের প্রতিনিয়তই লেগে আছে যানজট। আর এ যানজটের অন্যতম প্রধান কারণ হচ্ছে বৈধ-অবৈধ টমটম। টমটমের কারণে শুধু যানজট নয়, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও। এসব দুর্ঘটনায় প্রাণহানির মত ঘটনার জন্ম দিচ্ছে টমটম। একটি টমটমের লাইসেন্স দিয়ে আবার অনেকে ভুয়া লাইসেন্স বানিয়ে একাধিক টমটম চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে শহরে যানজট আর দুর্ঘটনার বেড়ে যাচ্ছে। এসব ভুয়া টমটমের লাইসেন্স ও অবৈধ টমটমের বিরুদ্ধে কোন অভিযান না হওয়ায় তাদের দৌরাত্ম কমছে না। উল্লেখ থাকা আবশ্যক যে, হবিগঞ্জ শহরে রিক্সার রেজিষ্ট্রেশন প্রদানের পাশাপাশি ভাড়াও নির্ধারণ করে হবিগঞ্জ পৌরসভা। মে নিয়ম অনুযায়ী টমটমের ভাড়াও হবিগঞ্জ পৌরসভাই নির্ধারণ করে দেয়ার কথা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com