বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলার কর বাহাদুর সম্মাননা পেলেন সুখলাল সূত্রধরের পরিবার

  • আপডেট টাইম বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৫৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০১৬-২০১৭ করবর্ষে হবিগঞ্জ জেলার কর বাহাদুর পরিবার হিসেবে শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সুখলাল সূত্রধরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। পরিবারের সর্বাধিক সদস্য নিয়মিত কর প্রদান করায় তাকে এ সম্মাননা জানানো হয়। গতকাল মঙ্গলবার সকালে সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সিলেট কর অঞ্চল আয়োজিত সিলেট বিভাগের সিটি কর্পোরেশন ও জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানে এ স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার মোঃ শফিকুল ইসলাম, সিলেট জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ সভাপতি মোঃ হাসিন আহমদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর (ভোলা)। সভায় সভাপতিত্ব করেন সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com