বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মানি লন্ডারিং মামলায় কারাবন্দি মোস্তাক খা’র জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ৪৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মানি লন্ডারিং মামলায় কারাবন্দি বানিয়াচং উপজেলার তকবাজখানি গ্রামের মোস্তাক খা (৩৫) এর জামিন আবারো না মঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ। গত রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আদালতে দীর্ঘ শুনানী শেষে তার জামিন না মঞ্জুর করেন বিচারক মোঃ আতাব উল্লাহ। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মুক্তিযোদ্ধা সিরাজুল হক চৌধুরী। উল্লেখ্য, সম্প্রতি সিআইডি ঢাকার একদল পুলিশ হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে মোস্তাককে আটক করে। এ ব্যাপারে সিআইডি তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা দায়ের করে। সে ওই গ্রামের মনোয়ার খার পুত্র। মামলার বিবরণে জানা যায়, মোস্তাক দীর্ঘদিন ধরে তার একাউন্টের মাধ্যমে বিদেশ থেকে টাকা এনে বিভিন্নখাতে খরচ করেছে। সিআইডির তদন্তকারী কর্মকর্তা জানান মোস্তাক জঙ্গি অর্থায়নে টাকা খরচ করতো। তাকে রিমান্ডে নিয়ে এ তথ্য পাওয়া গেছে। তার বিভিন্ন একাউন্টে প্রায় ১ কোটি টাকা পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com