বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে যুব দিবস পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ৬০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, প্রশিক্ষণ উদ্বোধন, সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় যোগ দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম.এ মুনিম  চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম। শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম। যুব প্রশিক্ষণার্থীর মধ্যে বক্তব্য রাখেন, জন্তরী গ্রামের জসিম উদ্দিন, নোয়াগাঁওর জামাল মিয়া। পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণ সদন বিতরণ ও ১৪ জনের মধ্যে ঋণের চেক বিতরণ করেন।  ৯ জন পুরুষ ও ৫ জন মহিলার মধ্যে ৪ লাখ ৭০ হাজার টাকার ঋণ চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com