মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশসহ বিভিন্ন অভিযোগে ॥ শহরের সবুজবাগে অবস্থিত খোয়াই হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

  • আপডেট টাইম সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭
  • ৭৬৪ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশসহ বিভিন্ন অভিযোগে শহরের সবুজ বাগ এলাকায় অবস্থিত বেসরকারী খোয়াই হাসপাতাল এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এর পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডাঃ কাজী জাহাঙ্গীর হোসেন পিএইচডি স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ প্রদান করা হয়।
গত ১০ অক্টোবর প্রেরিত পত্রেবলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন কমিটির কর্মকর্তারা গত ২৩ সেপ্টেম্বর হবিগঞ্জ শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালের পরিবেশ ও কার্যক্রম পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে কমিটির কর্মকর্তারা খোয়াই হাসপাতালে বেশ কয়েকটি  অনিয়ম পরিলক্ষিত করেন।
পত্রে বলা হয়, পরিদর্শনকলে হাসপাতাটির অপারেশন থিয়েটারের পরিবেশ অস্বাস্থ্যকর ও অপারেশন নোট সংরক্ষণ করা হয়নি। ডায়গনিষ্টক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ রি-এজেন্ট ব্যবহার, প্যাথলজিষ্ট এর স্বাক্ষর করেন টেকনোলজিষ্ট। এছাড়া কোন ডিউটি ডাক্তার না থাকা, ডিপ্লোমা নার্স ৫ জনের স্থলে মাত্র ১ জন বলে পত্রে উল্লেখ করা হয়। এ সব অভিযোগে হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকার নাসির প্লাজায় স্থাপিত খোয়াই হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারটির কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এবং লাইসেন্স কেন বাতিল করা হবে না এ বিষয়ে ৭ কর্মদিবসের মধ্যে জবাব দেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com