রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে আটক ৪ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক ৪ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিকালে তাদেরকে দন্ডাদেশ দেন। এর আগে মাধবপুর উপজেলার গরু বাজার এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল বেজুড়া গ্রামের ঝাড়ু মিয়ার পুত্র রতন মিয়া (২০)। তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে ভ্রাম্যমান আদালত ১ বছরের কারাদন্ড প্রদান করেন। এ ছাড়া আটকা গ্রামের নিবারণ মিয়ার পুত্র বাচ্চু মিয়া (৩৫) ও তেলিয়াপাড়া গ্রামের মস্তু মিয়ার পুত্র জিল্লু মিয়া (৩০) কে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদন্ড এবং কাবিলপুর গ্রামের মৃত রাশেদ মিয়ার পুত্র আব্দুর রহমান (৩০) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com