বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গের গুনই গ্রামে মামলার সাক্ষী মহিলাকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৮৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামে মারামারি মামলার সাক্ষী সবুরা খাতুন (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হত্যাকান্ডটি ঘটে। নিহত সবুরা খাতুন গুনই গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়-নিহত সবুরা খাতুন একটি মারামারি মামলার সাক্ষী ছিলেন। এলাকাবাসী আরও জানান, একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আরমান মিয়ার সাথে সবুরা খাতুনের একাধিক মামলা-মোকদ্দমা রয়েছে। গতকাল ভোরে একদল দুর্র্বৃত্ত নিহত সবুরার ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় সবুরার শিশু পুত্র মিলন (১১) ও আহত হয়। তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে বেলা ১১টায় বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান-হত্যাকান্ডের কারণ জানা যায়নি। তবে, মারামারি মামলার আসামীরা তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান- এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com