মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সিদেল চুরির মামলায় দুই সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চেক জালিয়াতি ও সিদেল চুরির মামলায় দুই সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে সদর থানার এসআই রকিবুল হাসান ও বিকাশ চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশ সদর উপজেলার শুকড়িপাড়া গ্রাম থেকে যুবলীগ কর্মী পরিচয়দানকারী ফজলুল রহমান মুকুল (৩৫) কে গ্রেফতার করে। সে হবিগঞ্জ শহরের কলেজ কোয়ার্টার এলাকার বাসিন্দা আব্দুল মতিনের পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় আদালত থেকে ১ বছরের সাজা পরোয়ানা রয়েছে। এতদিন সে সুকড়িপাড়া এলাকার এক বাড়িতে আত্মগোপনে ছিল। গতকাল রবিবার বিকালে মুকুলকে কারাগারে প্রেরণ করা হয়। অপরদিকে সন্ধ্যায় ধুলিয়াখাল এলাকা থেকে সিদেল চুরির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী আবিদ মিয়া (৩৫) কে আটক করা হয়। সে ওই এলাকার মৃত সোয়াই মিয়ার পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে গরু চুরি, মুরগি চুরিসহ বিভিন্ন চুরির মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com