বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সমাজ কল্যান মন্ত্রীর বক্তব্যে ফুসে উঠেছে নবীগঞ্জবাসী প্রতিবাদ সভা ॥ আজ মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৭৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সমাজ কল্যানমন্ত্রী সৈয়দ মহসিন আলীর অশালীন বক্তব্য নিয়ে নবীগঞ্জে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মন্ত্রীর বক্তব্য চলাকালে নবীগঞ্জের পক্ষ থেকে অশালীন বক্তব্য বন্ধ ও এর প্রতিবাদ জানালে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। তাৎক্ষনিক ভাবে মঞ্চে উপস্থিত হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু দুঃখ প্রকাশ করে উত্তেজনাকর পরিস্থিতি সামাল দেন। এ খবর নবীগঞ্জে ছড়িয়ে পড়লে রাতে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে তাৎক্ষনিক ভাবে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জের পার্শ্ববর্তী মৌলভী বাজারের সদরের কেশবচর গ্রামের পল্লী বিদ্যুতায়ন অনুষ্টানে সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এলাকাবাসীর পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলার মিনাজপুর, মিঠাপুর, মৌজার এরাবরাক নদীতে একটি সেতু নির্মান এর দাবী তুলা হয়। এ সময় কেশবচর গ্রামের পক্ষ থেকে বলা হয় এই সেতু নির্মান নিয়ে নবীগঞ্জের সাথে মামলা রয়েছে। এই মামলায় কেশবচর গ্রামের কয়েকজন জেল কেটেছেন। এ কথা শুনে মন্ত্রী উত্তেজিত হয়ে উঠেন। এক পর্যায়ে তিনি মাইকে গিয়ে নবীগঞ্জবাসীকে বলেন, এ সেতু নির্মান করতে হলে নবীগঞ্জবাসীকে কানধরে উঠবস করে মাফ চাইতে হবে। এ সময় উপস্থিত নবীগঞ্জের জনতার পক্ষে মুহিবুর রহমান হারুন মন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অশালিন বক্তব্য প্রত্যাহারের দাবী জানান। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু উপস্থিত জনতার কাছে ক্ষমা প্রার্থনা করে পরিস্থিতি শান্ত করেন।
এদিকে মন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদে গতকাল রাতেই নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। হাজী শাহনুর আলমের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক হাজী আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা আনছার মিয়া, লন্ডন প্রবাসী মুুহিবুর রহমান হারুন, আউশকান্দি হীরাগঞ্জ বাজার কমিটির সাধারন সম্পাদক জাহান চৌধুরী, ছাত্রনেতা আমীর উদ্দিন, মুনাইম আলম, ছাত্রলীগ নেতা আল আমীন, যুবলীগ নেতা আব্দুল মুকিত, আবুল কালাম, লেবু মিয়া প্রমুখ।
সভায় সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলীর বক্তব্যে তীব্র প্রতিবাদ জানানো হয়। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল আউশকান্দি হীরাগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। এ ঘটনার প্রতিবাদে আজ বেলা ২টায় কিবরিয়া চত্বরে নবীগঞ্জবাসীর উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করা হয়।
পরে কেশবচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্টানে সমাজ কল্যানমন্ত্রী সৈয়দ মহসিন আলী প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com