বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে হয়ে স্ত্রী ও মাকে কুপিয়েছে মাদকাসক্ত যুবক

  • আপডেট টাইম শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামে মাদকাসক্ত হয়ে স্ত্রী ও মাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের সৈয়দ আলী (৩০) এর সাথে বিয়ে দেয়া হয় বড়াইল গ্রামের হ্যাপী আক্তার (২২) এর। বিয়ের পর তাদের কোলজুড়ে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। প্রায়ই সৈয়দ আলী নেশার টাকার জন্য হ্যাপীর উপর নির্যাতন চালায়। গতকাল সৈয়দ আলী ক্ষিপ্ত হয়ে হ্যাপীর উপর হামলা চালায়। তাকে বাঁচাতে শ্বাশুড়ি মিনারা খাতুন এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে সৈয়দ আলী। স্থানীয় লোকজন এগিয়ে এসে সৈয়দ আলীকে আটক করে এবং বউ-শাশুরিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। আটক সৈয়দ আলী ওই গ্রামের আজিজুর রহমানের পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com