বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ছাত্রলীগ নেতার জামিন ॥ নয়মৌজায় প্রতিবাদ সভা আজ

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৭১৫ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ছাত্রলীগের দু’গ্র“পে সংঘর্ষের জের হিসেবে আটক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জায়েদ চৌধুরীকে জামিন দিয়েছে আদালত। গতকাল হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট-২ এর বিজ্ঞ বিচারক শুনানী শেষে জামিন মঞ্জুর করেন। বুধবার ফৌজধারী কার্যবিধির ১৫৪ ধারায় সংঘর্ষের গ্র“প লিডার হিসেবে অভিযুক্ত করে জায়েদকে কোর্ট হাজতে প্রেরণ করে পুলিশ। গতকাল দীর্ঘশুনানী শেষে বিজ্ঞ বিচারক জাহেদ চৌধুরীর জামিন মঞ্জুর করেন। সংঘর্ষে গুরুতর আহত ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী ঢাকার এ্যপেলো হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থার উন্নতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার বিকেলে নয়মৌজার উদ্যোগে কৈলাশগঞ্জ বাজারে প্রতিবাদ সভা আহবান করা হয়েছে। ছাত্রলীগের তরফ থেকে সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া দিবস পালনের খবর জানিয়েছেন ছাত্রলীগ আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com