শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের সমর্থনে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৩ মার্চ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের বিজয়ের লক্ষ্যে গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে মতবিনিময় সভা করেছে জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী মোতাচিছরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান শামীম, সাধারণ সম্পাদক এড. সুলতান মাহমুদ। এতে উপস্থিত ছিলেন আবুল কালাম, আব্দুল ওয়াহেদ মনির, ধ্র“বজ্যোতি দাশ টিটু, আলমগীর দেওয়ান, নাহিদ আরাফাত, মুকিদুল ইসলাম, কায়েছ চৌধুরী, মাহবুবুর রহমান সানি, সাব্বির আহমেদ রনি, সিরাজুল ইসলাম শান্ত, সাইদুর রহমান, কমল, রুমেল, সাকিব আহমেদ প্রমূখ।
সভায় বক্তারা ২৩ মার্চ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোতাচ্ছিরুল ইসলামকে চেয়ারম্যান পদে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com