রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়ায়চংয়ে বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী শেখ বশিরের গণ-সংযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৭৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদে একক প্রার্থী বিশিষ্ঠ শিল্পপতি ও হবিগঞ্জ জেলা ও বানিয়াচঙ্গ উপজেলা বিএনপির অন্যতম নেতা শেখ বশির আহমদ বিভিন্ন এলাকায় গণ-সংযোগ অব্যাহত রেখেছেন। গত ২৬ ফেব্র“য়ারী বুধবার সকালে শেখ বশির বানিয়াচঙ্গ জাতুকর্ণ পাড়া এলাকায় ব্যাপক গণ-সংযোগ করেছেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মহিবুর রহমান বাবলু, কলেজ ছাত্রদল সভাপতি সোহেল আহমদসহ অর্ধশত নেতা-কর্মী। দুপুরে তিনি কাগাপাশা ইউনিয়নের দূর্গাপুর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের একটি ঝাকঝমক পূর্ণ উৎসবে আয়োজক ও উৎসবে উপস্থিত সহ¯্রাধিক নারী-পুরুষের সাথে কুশল বিনিময় করেন। সন্ধার পর ৮ নং ইউনিয়নের রাজরাণী বিদ্যালয়ে ছাত্রদল নেতা হারুনের সভাপতিত্বে এক ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ৮ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদ মিয়া, ৭ নং ইউনিয়ন কৃষকদল সভাপতি ফজলুল হকসহ যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com