বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে সড়ক ডাকাতি জড়িত সন্দেহে আটক ৪

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ৬০৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সড়ক ডাকাতির সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল উপজেলার কড়রা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে ইব্রাহিম (২৩), উত্তর নোয়াপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে শরীফ (২৭), রতনপুর গ্রামের আনু মিয়ার ছেলে আব্দুল খালেক (৩১) ও মৌলভীবাজার জেলার মুজাপাড়াবাদ গ্রামের মৃত আয়দর আলীর ছেলে ফুল মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১১টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল রতনপুর-ছাতিয়াইন সড়কে ফ্যাক্টরীর পূর্ব দিকে যানবাহন আটকিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল লুট করে নিয়ে যায়। এ সময় স্থানীয় একটি কারখানার গাড়ি চালক মোহন মিয়াকে পিটিয়ে আহত করে। ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের  ইনচার্জ এসআই জিয়াউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় প্রচলিত আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com