বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অবৈধস্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে হবিগঞ্জ পৌরসভার অভিযান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অবৈধস্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। সোমবার সকালে হবিগঞ্জ পৌরসভার একটি টিম ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করে। শহরের বেবীষ্ট্যান্ড, থানা ক্রস রোড, সার্কিট হাউজ রোড ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় এ অভিযান চলে। অভিযান চলাকালে রাস্তার দু’পাশে ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন শহরের সৌন্দর্য্য বৃদ্ধি, সরকারী সম্পত্তি রক্ষা, পথচারীদের চলাচলের সুবিধা করে দেয়া, জলাবদ্ধতা মুক্তকরণ, যানজট নিরসন তথা শহরের শৃংখলা বজায় রাখতে পৌরপরিষদের সিদ্ধান্ত মোতাবেক এ অভিযান শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com