বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের ১ ব্যক্তি নিহত

  • আপডেট টাইম রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহরাইনে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের স্বেচ্ছাসেবকলীগ নেতা শরীফ উদ্দিন লিটন (৫০) নিহত হয়েছে। তিনি হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল কোয়ার্টার এলাকার আব্দুল হান্নান চৌধুরীর পুত্র। ৬ অক্টোবর শুক্রবার ভোরে মারা যান তিনি। জানা যায়, বেশ কিছুদিন পূর্বে বাহরাইন গমণ করেন শরীফ উদ্দিন লিটন। সেখানে তিনি ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছেন। গত বৃহস্পতিবার শরীফ উদ্দিন লিটন ব্যবসায়ীক কাজের জন্য বাসা থেকে বাহির হন। পথিমধ্যে তিনি সড়ক দূর্ঘটনার কবলে পড়েন। পরে তাৎনিক সেখানকার স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান তিনি। এদিকে, তার মৃত্যুর সংবাদ হবিগঞ্জে তার বন্ধুবান্ধবনদের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকাসহ সর্বত্র শোকের ছায়া নেমে আসে। পরিবার সূত্রে জানা যায়, বাহরাইনে যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে লিটনের লাশ দাফনের জন্য হবিগঞ্জে আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com