বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার নির্মাণাধীন বাসভবন পরিদর্শনে ডাঃ মুশফিক

  • আপডেট টাইম বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৬৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার নির্মাণাধীন বাসভবন পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর প্রচেষ্টায় জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে এই বাসভবনের নির্মাণ কাজ চলছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী নির্মাণ কাজ পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ঠিকাদার এবং ইঞ্জিনিয়াদের সঠিকভাবে কাজ সম্পন্ন করার দিক নির্দেশনা দেন। কাজের গুনগত মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করে যথা সময়ে কাজ সম্পন্ন করার তাগিদ দেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন ওসমান, সহকারী প্রকৌশলী জয়নাল উদ্দিন খান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সিএ মোঃ রিমন সরকার ও মেসার্স কে.বি কন্সট্রাকশন এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার লায়ন মনসুর রশিদ কাজল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com