বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গের দুর্ধর্ষ ডাকাতি ॥ স্বর্নালংকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার রাধাপুর গ্রামে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। এ সময় ডাকাতদের আক্রমনে পরিবারের ৭ সদস্য আহত হয়েছেন।
গত শনিবার দিবাগত মধ্যরাতে রাধাপুর (মোহনপুর) গ্রামের আলী সুন্দর ও ফকির আলীর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত মধ্য রাতে নৌকা দিয়ে একদল ডাকাত রাধাপুর (মোহনপুর) গ্রামের আলী সুন্দর ও ফকির আলীর বাড়িতে হানা দেয়। ডাকাতরা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের লোকদেরকে জিম্মি করে নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল ফোনসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে ডাকাতদের আক্রমনে পরিবারের ৭ সদস্য আহত হন। আহতরা হল, ওই গ্রামের শুকুর চান বিবি (৫৫), আলেমা খাতুন (৫৫), সাজনা বেগম (২৫), রুজিনা আত্তার (২৪), সুলতানা আক্তার (১৮), আব্দুর রউফ (২২)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com