বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে গ্রামীণ ফোনে থ্রিজির পথচলা শুরু

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৭১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “ইচ্ছে হলেই চলো বহুদূর” স্লোগান নিয়ে গতকাল হবিগঞ্জে যাত্রা শুরু করল গ্রামীণফোন থ্রিজি। সকালে এক অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে শুরু হয় এই দ্রুত গতির ইন্টারনেট সেবা। থ্রিজির পথচলার আনুষ্ঠানিকতা সমৃদ্ধ হয় এক সুবিশাল র‌্যালির মাধ্যমে। র‌্যালিটি সারা শহর প্রদক্ষিণ ও মিষ্টি বিতরণের মাধ্যমে শেষ হয়। এ উপলক্ষে সারা শহরেই লক্ষ্য করা যায় থ্রিজির ফেষ্টুন ও ব্যানার। দোকানগুলো সাজানো হয় বেলুন ও ফুলে। গ্রামীণফোনের গ্রাহকদের জন্য থাকছে চকলেট, মিষ্টি ও ফুলেল শুভেচ্ছা। মোড়ে মোড়ে ব্যবস্থা করা হয় থ্রিজি এক্সপ্রিরেন্স জুম এর।  অনুষ্ঠানে রিটেলার, শুভানুধ্যায়ীসহ উপস্থিত ছিলেন গ্রামীণফোনের রিজিওনাল প্রধান এম শাওন আজাদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন মেসার্স শরীফ ষ্টোরের স্বত্বাধীকারী মো: শফিকুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com