শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট পৌর শহরে দুর্ধর্ষ ডাকাতি ॥ স্বর্ণালংকারসহ ২ লক্ষাধিক টাকা লুট

  • আপডেট টাইম রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬০৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর এলাকার নয়ানী গ্রামে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে ওই গ্রামের রফিক মিয়ার বাড়ীতে ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতরা নগদ ৩০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে একদল ডাকাত রফিক মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতরা গ্রীলের তালা ভেঙ্গে ঘরে ঢুকে রফিক মিয়াকে বেধে ফেলে। পরে ডাকাতরা নগদ ৩০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরে রফিক মিয়ার চিৎকার শুনে প্রতিবেশীসহ ওই এলাকার কাউন্সিলর কাজল মিয়া এসে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় রফিক মিয়া বাদী হয়ে শনিবার সকালে একটি ডাকাতি মামলা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com