রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে এডঃ আলমগীর চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ থানা পয়েন্টে মরহুম আব্দুস সাত্তার আজাদ এর মার্কেটে আকর্ষিক অগ্নিকান্ডের খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯ টায় দলীয় নেতাকর্মীসহ ক্ষতিগ্রস্থ এলাকায় যান। সেখানে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে অগ্নিকান্ডের সার্বিক অবস্থা ও ক্ষয়ক্ষতির বিবরণ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসককে মোবাইল ফোনে অবহিত করেন। পরে তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে শান্তনা দিয়ে সরকার এবং উপজেলা পরিষদ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, স্কুল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মহিবুর রহমান, ব্যবসায়ী ডাঃ আব্দুল আলীম ইয়াসিনী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, এটিএম রুবেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, শ্রমিক নেতা মিন্টু মিয়া, ছাত্রলীগ নেতা আজগর আলী, যুবলীগ নেতা বিলাল মিয়া, ক্ষতিগ্রস্থ ব্যবসীয় রাজু আহমদ, শেখ ফরহাদ আহমদের পুত্র, মার্কেট মালিক স্বপন আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com