বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে শাহানা হত্যার রহস্য উদঘাটন ॥ শিগগিরই চার্জশীট

  • আপডেট টাইম শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৫৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার জালুয়াবাদ গ্রামে নৃশংসভাবে খুন হওয়া শাহানা হত্যা মামলা রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সন্দেহভাজন সিদ্দিক মিয়াকে আটক করার পর ঘটনার রহস্য উন্মুচিত হয়। বিজ্ঞ আদালতে তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
হবিগঞ্জ পিবিআইয়ের ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, গত ২৭ মার্চ মাধবপুর থানা পুলিশ জালুয়াবাদ গ্রামের ইদন মিয়ার মেয়ে শাহানার বালিচাপা মরদেহ কৃষ্ণপুর গ্রামের একটি কবরস্থান থেকে উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বোন নাছিমা বেগম অজ্ঞাতদের আসামী করে মাধবপুর থানায় একটি মামলা করেন। পুলিশ এই মামলার কোনো কিনারা করতে পারছিল না। পরে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হলে গত ১৭ জুলাই নরসিংদী জেলার শিবপুর ইটাখোলা এলাকা থেকে মামলার অন্যতম সন্দেহভাজন ব্যক্তি সিদ্দিক মিয়াকে আটক করে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করলে সিদ্দিক মিয়া হত্যার দায় স্বীকার করে বিচারকের কাছে জবানবন্দি দেন। জবানবন্দিতে সিদ্দিক মিয়া জানান, পরকিয়াজনিত কারণে ধর্ষনে ব্যর্থ হয়ে চারজন মিলে তাকে হত্যা করে। এ মামলার অন্যতম আসামী কবির মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। তিনি জানান বিচারের জন্য আদালতে শিগগিরই অভিযোগপত্র দাখিল করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com