বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৯৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১  টার দিকে স্থানীয় আর.ডি হল প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়। হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের সভাপতি শেখ সুলতান মোঃ কাউসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব চন্দ্র গোপের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক রোটারিয়ান মোঃ শামীম আহসান, লিসডা ট্রেনিং ইন্সটিটিউট এর ব্যাবস্থাপক ও পরিচালক রোটারিয়ান এ.এস.এম মহসিন চৌধুরী। কোরআন তেলওয়াত করেন সমাজ সেবা বিষয়ক সম্পাদক শেখ মোঃ আব্দুল আওয়াল রাসেল। গীতা পাঠ যুগ্ম সাধারণ সম্পাদক অনিক রঞ্জন দাস। শুভেচ্ছা বক্তব্য কর্মসূচি সমন্বয়ক ও অর্থ সম্পাদক সুমন চন্দ্র গোপ। এছাড়াও উপিস্থত ছিলেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রনি ঘোষ, ক্রীড়া সম্পাদক জাকারিয়া রতন, কার্যনির্বাহী সদস্য অন্তু দেব, সদস্য সৈকত দাস, ফুল মিয়া খন্দকার মায়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com