বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্টিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ৮৮টি পুজা মন্ডপে সারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্ঠভাবে পালনের লক্ষে গতকাল বুধবার দুপুরে উপজেলা মিলানায়তনে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান জাহান চৌধুরী, ওসি আতাউর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল আচার্য্য, সাধারণ সম্পাদক সুখেন্দু রায়, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী। এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি অমোক তরু দাস, অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনু, গৌতম কুমার দাশ, ছালিক মিয়া, নিতেশ দাশ, অখিল সুত্রধর প্রমূখ। সভায় নেতৃবৃন্দ বলেন, হিন্দু ধমালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রাখা হবে। প্রতিটি পুজা মন্ডপে বিদ্যুতের পাশাপাশি জেনারেটরের ব্যবস্থা  ও  আনসার ভিডিপির সদস্য সহ পুলিশ টিম সার্বিকভাবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com