বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ঢাকা ও জগন্নাথ বিশ্বব্যিালয়ের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় ইউসিসি হবিগঞ্জ শাখার দুই শিক্ষার্থী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় স্থান করে নিয়েছে ইউসিসি হবিগঞ্জ শাখার দুই শিক্ষার্থী। এর মাঝে জুনায়েদ মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় ৪০৫তম এবং নূরে আলম সোহাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪৪২তম স্থান অর্জন করেছে। এর বাহিরেও অপেক্ষমান তালিকায় রয়েছে আরও বেশ কয়েকজন।
গতকাল দুপুরে ইউসিসি হবিগঞ্জ শাখার ক্যাম্পাসে দুই কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা জ্ঞাপন ও মিষ্টিমুখ করানো হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউসিসি হবিগঞ্জ শাখার পরিচালক অ্যাডঃ শাহ ফখরুজ্জামান, আবুল কালাম ও রিশাদ হাসান।
ইউসিসি হবিগঞ্জ শাখার পরিচালক আবুল কালাম জানান, প্রতি বছরই ইউসিসি হবিগঞ্জ শাখার শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। বাণিজ্য বিভাগে আসন কম এবং প্রতিযোগি বেশী। তারপরও মেধা তালিকায় দুই জনের নাম থাকা নিঃসন্দেহে কৃতিত্বেও দাবী রাখে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে প্রায় ২৮ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তিনি অন্যান্য অনুষদের ভর্তি পরীক্ষায়ও ভাল ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com