বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পইলে এনাম স্মৃতি সংঘের উদ্যোগে নৌকা বাইচ অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত বৃহস্পতিবার বিকেলে পইলের ধল্যার বন্দে এক নৌকা বাইচের আয়োজন করা হয়। পইলের শহীদ এনাম স্মৃতি সংঘ আয়োজিত ওই প্রতিযোগিতার মাধ্যমে পইলে নৌকা বাইচের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। প্রায় এক যুগ পর পইলের হাওরে নৌকা বাইচ আয়োজনে সাড়া পড়ে গ্রামের আবাল বৃদ্ধ বণিতা সকলের মধ্যে। উৎসবের আমেজে জেগে ওঠে গোটা পইল ইউনিয়ন। পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক মহিলা ও শিশু দর্শকের উপস্থিতি জানান দিয়ে যায় গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের কতটুকু গভীরে প্রোথিত রয়েছে নৌকা বাইচের আবেদন। এনাম সংঘের সভাপতি ও পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল আরিফের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে নৌকা বাইচে এড়ালিয়া, পূর্ব পইল, দেবপাড়া ও উত্তর পইল থেকে আগত নৌকা নিয়ে বাইচে অংশ গ্রহন করে স্বস্ব এলাকার মানুষজন। এ আয়োজন ভবিষ্যতেও চলবে বলে জানান আয়োজকগন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com