বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ইটভাটা মালিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৩০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের ইটভাটা মালিক ভুলকোট গ্রামের কামাল মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। এ সময় ডাকাতদের হামলায় পরিবারের মহিলাসহ ৪ সদস্য আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত অনুমান ৩টার দিকে এ ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাত আক্রান্ত পরিবার সূত্রে জানা গেছে, ওই রাতে একদল ডাকাত তাদের বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমে গ্রীলের তালা কেটে ও পরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের সবাইকে মারধর শুরু করে। পরে ঘর তছনছ করে ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। ডাকাতদের হামলায় আহতদের মধ্যে  কামাল মিয়া ও তার পিতা আব্দুল জলিলকে বাহুবল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
কামাল মিয়ার চাচাত ভাই প্রতিভা পোল্ট্রি ফিডের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমদ আখঞ্জী সোহেল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, একটি মাইক্রোবাসে করে ড্রাইভারসহ ৮জনের একটি ডাকাতদল ঘরের গ্রীলের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে গত দুই দিনের ইট বিক্রির টাকা ও স্বর্নালংকারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, আহত অবস্থায় কামাল মিয়া ও তার পিতা আব্দুল জলিলকে বাহুবল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com