শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

অসুস্থ সাংবাদিক এমএ হালীম এর চিকিৎসা সেবার জন্য অনুদান প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্যস্থ ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহারিয়ার কোরেশী, কোরেশী গ্র“পের চেয়ারম্যান মোঃ ই্য়াহিয়া কোরেশী ও যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী রোমান এর উদ্যোগে অসুস্থ সাংবাদিক এমএ হালীম এর চিকিৎসা সেবার জন্য অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শনিবার এই অনুদানের টাকা এম এ হালীমের হাতে তুলে দেয়া হয়। এ সময় প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যতে এভাবে কোন সাংবাদিক অসুস্থ বা বিপদগ্রস্ত হলে তাদেরকে সহযোগিতা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, যমুনা টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, দৈনিক হবিগঞ্জের জননীর নির্বাহী সম্পাদক শরীফ চৌধুরী, আজকের হবিগঞ্জের বার্তা বিভাগ ইনচার্জ আশরাফুল ইসলাম কহিনুর, দৈনিক খোয়াই’র বার্তা বিভাগ ইনচার্জ মঈন উদ্দিন আহমেদ, এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, দৈনিক সমকালের নবীগঞ্জ প্রতিনিধি এমএ আহমদ আজাদ প্রমূখ। এর আগে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় প্রবাসী রোমানের বাড়িতে সবাইকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com