শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে হানিফ বাসের চাপায় এক বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া নামক স্থানে হানিফ বাসের চাপায় খুর্শেদ আলম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্বরোড এলাকার বাসিন্দা। গতকাল শনিবার সকালে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিনি ওই সময় তাঁর মেয়ের বাড়ি যাবার জন্য সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের লোকজন লাশ নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com