সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে নকল ইয়াবা বিক্রির প্রতিবাদ করায় ব্যবসায়ী হত্যা

  • আপডেট টাইম শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৮৩ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়ার মাদারগড়া এলাকায় নকল ইয়াবা বিক্রির প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীর হাতে খুন হয়েছেন তরুন ব্যবসায়ী কামরুল হাসান সোহাগ (৩২)। বৃহস্পতিবার রাতে ওই এলাকার কুখ্যাত মাদক সম্রাট হাবিবুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী খোকন ও তাঁর সহযোগিরা তাকে খুন করে। শুক্রবার দুপুরে সোহাগের লাশ ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। বিকালে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা গ্রামের মাদক স¤্রাট হাবিবুর রহমানের ছেলে খোকন মিয়া সোহাগের বন্ধুদের কাছে নকল ইয়াবা বিক্রি করে। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে সোহাগ ও তাঁর জনৈক বন্ধু খোকনকে ডেকে এনে নকল ইয়াবা বিক্রির প্রতিবাদ করায় দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে মাদক স¤্রাট হাবিবসহ তাঁর লোকজন সোহাগকে মারধোর করে। মূমূর্ষ অবস্থায় তাকে মাধবপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন রিপন পিপিএম জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। ঘাতকদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com