বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে চালবাজি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭
  • ৮২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নে ভিজিএফ সুবিধাভোগীদের মধ্যে চাল ও টাকা বিতরণে চালবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন উপকারভোগীরা। প্রত্যেক উপকারভোগিকে ৩০ কেজি করে চাল ও নগদ ৫ শত টাকা করে দেয়ার কথা থাকলেও ১শত টাকা করে রাখা হয়েছে। সে হিসেবে ৪শত উপকারভোগির কাছ থেকে আদায় করা হয়েছে ৪০ হাজার টাকা। এমন অভিযোগ করেছেন উপকারভোগিরা। গত সোমবার ওই ইউনিয়নে চাল ও টাকা বিতরণ করা হয়েছে।  বিতরণকালে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ইউনিয়নের উপকারভোগী সোনাপুর গ্রামের আলকাছ মিয়ার ছেলে তুহুল হোসেন, জয়নাল মিয়ার ছেলে সিজিল মিয়া ও জামেলা বিবি, ছাবরু মিয়ার ছেলে কবির মিয়া ও জফর আলীর ছেলে পরবেশ আলী জানান, সোমবারে ভিজিএফ এর চাল ও নগদ ৫ শত টাকা দেয়া হবে বলে খবর দেয়া হয়। সেই সাথে মহিলা মেম্বার কংকন রানী দাশ তাদের কাছ থেকে চাল সরবরাহ খরচ বাবদ ১ শত টাকা করে আদায় করেন। উপকারভোগী সবার কাছ থেকেই এভাবে ১শ’ টাকা করে রাখা হয়েছে বলে তার জানান। ইউনিয়নে ৪ শত দুস্থ মানুষদের ভিজিএফ এর কার্ড দেয়া হয়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সত্যজিত দাশ বলেন, বিষয়টি তিনি অবগত নন। ইউপি সচিব আব্দুল আহাদ জানান, বিষয়টি সঠিক নয়। মহিলা মেম্বার কংকন দাশের মোবাইল ফোন নং ০১৭৭৭৩৩৭৯০৩ তে ফোন দিলে বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com