বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার বিরুদ্ধে অভিযোগ দায়ের

  • আপডেট টাইম বুধবার, ৩০ আগস্ট, ২০১৭
  • ৭৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার বিরুদ্ধে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারিরা অভিযোগ দায়ের করেছেন। গত সোমবার বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ’র কাছে এ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে প্রকাশ, বিগত কয়েক মাস যাবত বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে ঐ শিক্ষা কর্মকর্তা নিয়ম বহির্ভুত ভাবে মনগড়া কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। তাঁর এসব কার্যকলাপে শিক্ষক কর্মচারিরা অতিষ্ঠ। সম্প্রতি অত্র বিদ্যালয়ের আভ্যন্তরীণ বিষয়ে অনেকটা পক্ষপাতিত্বভাবে অন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে উপজেলার শিক্ষক কর্মচারিদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অত্র বিদ্যালয়ের কয়েকজন সদস্যের পক্ষ নিয়ে বিদ্যালয়ের সভাপতিকে হেয়পতিপন্ন করার জন্য সিলেট শিক্ষা বোর্ডে হাজির হয়ে সভাপতির পদ বাতিলের চেষ্টা, সোনালী ব্যাংক বানিয়াচং শাখায় বিধি মোতাবেক পরিচালিত হিসাবটি বন্ধের জন্য ব্যবস্থাপককে মোবাইলে চাপ প্রয়োগসহ আরও বেশকিছু অভিযোগ লিখিতভাবে উত্তাপন করা হয়। অভিযোগের অনুলিপি চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অঞ্চল সিলেট ও হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার এর নিকটও প্রেরণ করা হয়েছে। এ অভিযোগের বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগুলো আনা হয়েছে সেগুলো সঠিক নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com