বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

ইনাতগঞ্জে শোক সভায় আলমগীর চৌধুরী ॥ জাতির জনকের নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭
  • ৫৬৯ বা পড়া হয়েছে
472,0,9672,2048,955,64,1093,80,77,211,21698,0

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন শাখা বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে ইনাতগঞ্জ মদিনা মার্কেটে আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালিক এর সভাপতিত্বে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলহাজ¦ সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেত্রী ডা: নাজরানা চৌধুরী। বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুর রহমান স্বপন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইনাতগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুবলীগের সভাপতি আশাহীদ (আলী আশা), সাধারণ সম্পাদক জামাল আহমেদ সমুন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মুহিনুর রহমান, ছাত্রলীগ নেতা কাইফু আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com