বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে বালিশ চাপা দিয়ে গৃহবধূকে হত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে তার স্বামী। নিহত সেই গৃহবধূর নাম সিত্রা রাণী রায় (২৮)। এই ঘটনায় নিহতের স্বামী নির্মল রায়কে (৩০) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর রাতে উপজেলার স্বজন গ্রামে এ ঘটনা ঘটে। আটক নির্মল ওই গ্রামের নিরোধ রায়ের ছেলে। লাখাই থানার ওসি মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্মল ও সিত্রার মাঝে বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে সিত্রাকে বালিশচাপা দিয়ে হত্যা করেন নির্মল। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আটক নির্মল পুলিশের কাছে প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com