বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে গোলাপ হত্যাকান্ড ৪ দিনেও আসামীরা অধরা

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
  • ৬২৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে চাঞ্চল্যকর গাছের ছাড়া ব্যবসায়ী গোলাপ মিয়া হত্যাকান্ডের ঘটনায় ৪ দিন অতিবাহিত হলেও মামলার প্রধান আসামীসহ ঘাতকদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবী ঘটনার পর পর হত্যাকান্ডে ব্যবহৃত জিআর পাইপ উদ্ধারসহ তালেব আলীর স্ত্রী সাকিরা বেগমকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে নানা স্থানে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও নিহতের বাড়িতে থামেনি কান্নার রুল। চলছে শোকের মাথম। স্বামীর ছবি বুকে জড়িয়ে বার বার মুর্ছা যাচ্ছেন স্ত্রী খায়রুল আক্তার। সন্তানদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। স্ত্রী-সন্তানদের দাবী হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড।
উল্লেখ্য, গত ১৪ আগষ্ট সোমবার বিকালে পুর্ব বিরোধের জেরধরে চরগাঁও গ্রামে ডিসের তার টানানো’কে কেন্দ্র করে প্রতিপক্ষ তালেব আলী, ছাবির আলীগংরা গাছের ছাড়া ব্যবসায়ী গোলাপ মিয়ার ছেলে ৯ম শ্রেণীর ছাত্র সুমন মিয়াকে বেদরক মারপিট করে গুরুতর জখম করে। এ ঘটনায় রাতে থানায় মামলা করেন। পরে হাসপাতালে চিকিৎসাধিন ছেলেকে দেখে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন গোলাপ মিয়া। কিন্তু পথিমধ্যে ঘাতকরা তাকে আটক করে হত্যার পর লাশ গ্রামের একটি জঙ্গলে ফেলে দেয়। পরদিন মঙ্গলবার সকালে গোলাপ মিয়ার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করা হয়।   এ ঘটনায় নিহতের স্ত্রী খায়রুন আক্তার বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
নিহতের পরিবার জানায়, পুর্ব বিরোধ ও জমিজমার জেরধরে প্রতিপক্ষ তালেব আলী, ছাবির আলী, ছাদ্দক আলী ও তাদের পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে গোলাপ মিয়াকে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই কবির উদ্দিন বলেন, হত্যাকান্ডে ব্যবহৃত জিআই পাইপ জব্দ করা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com