বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে শিবির অফিস থেকে আটক ৪ কর্মী কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর থেকে আটক ৪ শিবিরকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে আটক শিবিরকর্মী নাজমুল হোসেন (১৯), সারোয়ার হোসেন (১৮), মাছুম বিল্লাহ (১৮) ও হাফেজ মামুন (১৯) কে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।
বুধবার বিকেলে সদর মডেল থানা পুলিশ শহরের অনন্তপুর এলাকায় শিবির কার্যালয়ে অভিযান চালিয়ে ৩জনকে আটক করে। অভিযানকালে শিবির কার্যালয় থেকে ১টি পাইপগান, ৫ রাউন্ড গুলি, ৮টি ছোরা ও রামদা এবং ৩টি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ জেহাদী বই জব্দ করে। পরে রাতভর অভিযান চালিয়ে শহরের রাজনগর এলাকার একটি মেস থেকে হাফেজ মামুনকে আটক করে পুলিশ। এ ঘটনায় এসআই সুমন চন্দ্র হাজরা ও পার্থ রঞ্জন চক্রবর্তী বাদি হয়ে বিস্ফোরক ও অস্ত্র আইনে আটক ৪জন সহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, আরো রহস্য উদঘাটনের জন্য তাদের রিমান্ডে আনা হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com