বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে বাড়ীর সীমানা নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষ বাড়ীঘরে হামলা ভাংচুর, লুটপাট ॥ মহিলাসহ আটক ৭

  • আপডেট টাইম বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ৮০২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে বাড়ীর সীমানা দেয়াকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে জনপ্রতিনিধিসহ আহত হয়েছে প্রায় ২০ জন। তন্মধ্যে গুরুতর আহত ২জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ঠাকুরাইন দীঘির পূর্বপাড়ে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরাইন দীঘির পূর্ব পাড়ের বাসিন্দা আয়ূব আলী ও সাগরদীঘীর পূর্বপাড়ের বাসিন্দা এজাবত উল্বার মেয়ে সুহেনার সাথে দীর্ঘদিন ধরে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি সোহেনার এক ভাইয়ের ক্যান্সারের চিকিৎসা করার জন্য টাকার প্রয়োজন হলে সুহেনা তার বাড়ীর অংশ বিক্রি করার সিদ্ধান্ত নেয়। গতকাল কয়েকজন জনপ্রতিনিধিসহ বেশ ক’জন লোক ওই বাড়ীর সীমানা নির্ধারণ করতে গেলে আয়ূব আলী গংরা এতে বাধা দেয়। এক পর্যায়ে আয়ূব আলীগংদের লোকজন উত্তেজিত হয়ে মোজাহিদ মেম্বার, ধন মিয়া মেম্বার, সাহেদ মেম্বার, আব্দু ছালাম মেম্বার সহ আরো বেশ ক’জনের উপর চড়াও হয়ে তাদের বেধড়ক মারপিট করে। এদের মধ্যে গুরুতর আহত জাতুকর্নপাড়া গ্রামের আব্দুল মালিক এর ছেলে শাহানুর মিয়া (৩৫) ও জাতুকর্নপাড়া গ্রামের চান্দের মহল্লা এলাকার সাহেদ মেম্বার (৩৪) কে আশংকাজনক অবস্থায় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে গ্রামে গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আয়ূব আলী গংদের দাবী জাতুকর্ন চান্দের মহল্লার লোকজন তাদের পুরুষশুন্য বাড়ীঘরে অতর্কিত হামলা চালিয়ে প্রায় ১০টি বাড়ী ভাংচুর করেছে। এসময় তাদের বাড়ী ঘরে ব্যাপক লুটপাট করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলেও তারা সাংবাদিকদের নিকট অভিযোগ করনে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মহিলাসহ ৭জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো, মিনারা বেগম (৪৫), হাসিনা বেগম (২৫), সাবাজ মিয়া (৫), কামরুল হাসান (৩৫), নুরুল আমীন (২৮), জাহের আলী (৪০)। এদিকে সংঘর্ষ পরবর্তী ঘটনা এড়াতে এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর সার্কেল) শৈলেন চাকমা, ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ, ওসি মোজাম্মেল হক, ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com