বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অলিপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত ॥ বিপাকে পুলিশ

  • আপডেট টাইম বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে সড়ক দূর্ঘটনায় আহত ত্রিশোর্ধ্ব এক ব্যক্তির লাশ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ পড়েছে বিপাকে। হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৯টায় অলিপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করেন। বেলা ১১টার দিকে ওই ব্যক্তি হাসপাতালে মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। এদিকে হাসপাতালে লাশ পড়ে থাকায় দুগর্ন্ধ ছড়াচ্ছে।
এ ব্যাপারে হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন, শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিন ও মাধবপুর থানার ওসি মোক্তাদির হোসেন কিছুই জানেন না বলে জানান। উপরন্তু তারা একজন আরেকজনের উপর দায় ছাপানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত সদর থানার ওসি ইয়াছিনুল হকের নির্দেশে এসআই সুমন চন্দ্র হাজরা রাতে হাসপাতালে গিয়ে লাশটি দেখে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি হাসপাতালের সার্জারী ওয়ার্ডের মেঝেতে পড়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com