শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বক্তারপুর আবুল খায়ের স্কুল এন্ড কলেজের নবীণবরণ ও সম্মাননা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ৭২২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ের বক্তারপুর আবুল খায়ের স্কুল এন্ড কলেজের নবীণবরণ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো: নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, বড়ইউড়ি ইউপি চেয়ারম্যান মো: হাবিবুর রহমান, গভর্নিং বডির সদস্য ইয়াওর মিয়া, মো: জামাল মিয়া, মো: তারা মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিটিএ কমিটির সদস্য মো: মুহিবুর রহমান, অভিভাবক মো: আবু লেইছ, মো: ছামাদুল হক চৌধুরী, শিক্ষক মো: হুমায়ুন কবির বিএসসি, মো: আইয়ুব আলী, সোনালী রানী গোপ, উত্তম কুমার বিশ্বাস, প্রভাষক মোশারফ হোসেন তালুকদার, ছাত্রছাত্রীদের মধ্যে মো: দেলোয়ার হোসেন, শুভ, পাপিয়া বেগম, জান্নাতুল ফেরদৌস, জোবায়ের আহমেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন, বিশেষ অতিথি ইউপি চেয়ারম্যান মো: হাবিবুর রহমানসহ গভর্নিং বডির সদস্য ও পিটিএ কমিটির সদস্যবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কবির মিয়া। শুরুতে কোরআন তেলাওয়াত করেন কলেজ ছাত্র মো: আলমগীর হোসেন এবং গীতা পাঠ করেন কলেজ ছাত্রী লক্ষিরানী সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com