বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৫৮৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সম্প্রতি রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর উদ্যোগে দুইজন অসহায় পঙ্গু ব্যক্তিকে দু’টি হুইল চেয়ার দেয়া হয়েছে। রোটারিয়ান হুমায়ুন কবিরের অর্থায়নে এবং রোটারী ক্লাব অব হবিগঞ্জ-এর পক্ষ থেকে এ মহতি উদ্যোগ গ্রহণ করা হয়। হুইল বিতরণকালে উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের কমিউনিটি সার্ভিসের কমিটি চেয়ারম্যান ডাঃ মোঃ জমির আলী, রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশের ডেপুটি গভর্ণর ও রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’র প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ এসএস আল আমিন সুমন, রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’র বর্তমান সভাপতি সৈয়দ আব্দুল বাকি মোঃ ইকবাল, সেক্রেটারি শাহ্ জুবায়ের আহমেদ, প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ বেলায়েত হোসেন, প্রেসিডেন্ট নমিনি মোঃ সামছুল আলম মারুফ, আজিজুর রহমান, আনোয়ার হোসেন, নজরুল আলম চৌধুরী, মোঃ নোমান মিয়া, হুমায়ুন কবির, জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের বর্তমান সভাপতি মোঃ শরীফ উল্লাহ, সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সেক্রেটারি তোফাজ্জুল সোহেল। উল্লেখ্য, রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই আর্ত-মানবতার সেবায় নানা কার্যক্রম করে থাকে। এরই ধারাবাহিকতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com