মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে নিখোঁজের তিন ঘন্টা পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৫৮৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে তৃতীয় শ্রেনীতে পড়–য়া এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ৯ আগস্ট সন্ধ্যায় উপজেলার সোয়াইয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত স্কুল ছাত্রী উপজেলার সোয়াইয়া গ্রামের ফরিদ মিয়ার মেয়ে নাইমা আক্তার। সে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
জানা যায়, নাইমা বিকাল ৩টার দিকে পরীক্ষা শেষ করে স্কুল থেকে বাড়ি ফিরে। এর পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খুঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে বাড়ীর পাশের পুকুরে মুর্তা গাছের নিচে পানির উপর তাঁর লাশ পড়ে থাকতে দেখতে পায় লোকজন।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে কবর দেন। খবর পেয়ে বাহুবল থানার ওসি তদন্ত লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন।
তবে এটা হত্যা না পানিতে ডুবে মৃত্যু তা বলতে পারছে না পুলিশ। তবে প্রাথমিকভাবে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে পুলিশ।
উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই বলেন, বাড়ীতে ভাইদের মধ্যে বিরোধ আছে। এ বিরোধের জের ধরেও হত্যা করা হতে পারে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে কিছুই বলা যাচ্ছে না।
হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাহুবল-নবীগঞ্জ সার্কেল) রাশেলুর রহমান বলেন, এটা হত্যা না অন্য কিছু ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না। তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সেটা হত্যা। তিনি আরো বলেন লাশের গায়ে কোন আঘাতের চিহৃও দেখা যায়নি। এখন ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com