বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

গুলিবিদ্ধ মুক্তিযোদ্ধা ইদ্দিছ উল্লাহ’র নাম নেই তালিকায়!

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭
  • ৬৯০ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করলেও মুক্তিযোদ্ধার তালিকায় নাম নেই নবীগঞ্জের ইদ্দিছ উল্লাহ’র। যুদ্ধ শুরু হলে তিনি ৬নং সেক্টরে যুদ্ধে অংশগ্রহন করেন। যুদ্ধ চলাকালিন সময় তিনি পাক হানাদার বাহিনীর গুলিতে আঘাত প্রাপ্ত হন। ইদ্রিছ উল্লাহ নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের পরকুল গ্রামের মৃত জলিল উল্লাহ’র পুত্র। দেশ স্বাধীন হবার পর ইদ্দিছ উল্লাহকে যুদ্ধে অংশগ্রহণ করে বিশেষ অবদানের জন্য তৎকালিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী’র স্বাক্ষরকৃত স্বাধীনতা সংগ্রামের সনদ পত্র প্রদান করা হয়। কিন্তু মুক্তিযোদ্ধাদের তালিকায় ইদ্দিছ উল্লাহ’র নাম নেই।
ইদ্রিছ উল্লাহ’র সাথে আলাপকালে জানান, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন। এবিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নবীগঞ্জ উপজেলা শাখার কমান্ডার নূর উদ্দীন (বীরপ্রতিক) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অনলাইনে যারা আবেদন করেছিলেন তাদের যাচাই বাচাই প্রক্রিয়া শেষে চুড়ান্ত তালিকা পাঠানো হয়েছে। পরবর্তীতে আবার সুযোগ দেয়া হলে ইদ্রিছ উল্লাহ প্রকৃত মুক্তিযোদ্ধা হলে থাকেন আমাদের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com