মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার মাদক সম্রাট রোমান

  • আপডেট টাইম রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৭৬৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশ গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রোমান আহমদ (৩৫) নামের ইয়াবা এক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করেছে। এ সময় তার দেহ তল্লাশী করে ১৫ পিছ ই্য়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ধৃত রোমান আহমদ উপজেলার মানিকপুর গ্রামের হাসনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মরণ নেশা মাদক বিক্রি ও সেবনের অভিযোগ রয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউপির মানিকপুর গ্রামের হাসনু মিয়ার ছেলে মাদক স¤্রাট রোমান আহমদ মরণ নেশা ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শনিবার রাতে গোপন সুত্রে জানতে পারেন অজ্ঞাত স্থান থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রির জন্য তার গ্রামের বাড়ির দিকে রওয়ানা দিচ্ছে। খবর পেয়ে থানার এসআই সামছুল ইসলাম, এএসআই জয়ন্তু তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ কুর্শি ঘোলডুবা সড়কে ওৎ পেতে থাকেন। রাত সোয়া ১১টার দিকে ওই সড়কের কুর্শি হ্যাচারী সংলগ্ন স্থানে সন্দেহজনকভাবে রোমান আহমদকে আটক করে তার দেহ তল্লাশী করা হয়। এ সময় তার পকেটে থাকা ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান বলেন, নবীগঞ্জকে মাদক মুক্ত রাখতে প্রতিদিন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সাথে কখনও আপোষ করবেন না বলেও তিনি দৃড়তার সাথে উল্লেখ্য করে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com