মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে অগ্নিকান্ডে ৩টি ঘর পুড়ে ছাই উপজেলা প্রশাসনের অর্থ প্রদান

  • আপডেট টাইম রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৬৫১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অগ্নিকান্ডে ৩টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ৩টি পরিবার প্রায় নিঃস্ব হয়ে গেছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার সোয়াইয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে গতকাল শনিবার জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা তুলে দেন। এছাড়াও ক্ষতিগ্রস্থদের জন্য দ্রুতই প্রয়োজনী টিন ও অর্থ বরাদ্দের আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার ও সাংবাদিক মনিরুল ইসলাম শামিম।
জানা যায়, উপজেলার সোয়াইয়া গ্রামের মৃত এরশাদ উল্লার পুত্র কাছুম আলী, মৃত আরজু মিয়ার পুত্র দিদার আলী ও মৃত বছন আলীর পুত্র মহিবুর রহমানের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত ঘটে। এ সময় বাড়ীর মহিলারা সুরচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুণ নেবানোর চেষ্টা করেন। পরে এ ঘটনার খরব পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুণ নেবাতে সক্ষম হয়।
অপরদিকে গতকাল বিকেলে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী ঘটনাস্থলে পৌছে ক্ষতিগ্রস্থদের নিকট নগদ ১০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাপড় তুলে করেন। তাছাড়া ঘটনার ওই রাতেই উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই ক্ষতিগ্রস্থদের হাতে নগদ ৬ হাজার টাকা ও ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া শাড়ী, লুঙ্গী ও জামা-কাপড় তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com