মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন মেয়র জিকে গউছ

  • আপডেট টাইম রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৫৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সারাদেশের মতো হবিগঞ্জ পৌরসভায় পালিত হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। শনিবার সকালে হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র জি কে গউছ বলেন শিশুদের রোগ প্রতিরোধ ও সুস্থ সবল হয়ে বেড়ে উঠতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল ও সার্থক করে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন পৌরসভা, সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী ও দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীরা এ ক্যাম্পেইনকে সফল করতে আন্তরিকভাবে কাজ করছেন। সভায় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর অর্পনা বালা পাল, শিক্ষানুরাগী আব্দুল মোতালিব মমরাজ, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার পালসহ অন্যান্যরা। আলোচনা শেষে মেয়র শিশুদের মুখে ভিটামিন এ ক্যাপসুল তুলে দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে মেয়র জি কে গউছ কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির কর্মকর্তাবৃন্দ ও শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন। তিনি ওই বিদ্যালয়ে অস্বচ্ছল পরিবারের ১৫০ ছাত্রছাত্রীকে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে স্কুলড্রেস অনুদানের ঘোষনা দেন। ক্যাম্পেইনে হবিগঞ্জ পৌরসভার ৬ হতে ১১ মাস ও ১২ হতে ৫৯ মাস পর্যন্ত মোট ৮৪২৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com