বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এএসআই হাসপাতালে

  • আপডেট টাইম বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মাদকের আগ্রাসী থাবা বন্ধ করা যাচ্ছে না। এখানকার ব্যবসায়ীরা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে। বাল্লা সীমান্তের ওপার থেকে আসা মাদক পাচারের প্রধান রুটে পরিণত হয়েছে চুনারুঘাট মাধ্যবাজার সড়ক। যাতায়াত সুবিধা ভালো হওয়ায় এ পথ ব্যবহার করছে পাচারকারীরা। মঙ্গলবার সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরের প্রভাবশালী এক মাদক ব্যবসায়ীর হামলায় ছুরিকাহত হয়েছেন এক এসএআই। মুর্মুষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুনারুঘাট থানার এএসআই দেলোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৌর শহরের থানা সংলগ্ন সিনেমা হলের পাশে এক বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসার অভিযোগে সাবেক কাউন্সিলর ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইউনুস আলীকে আটক করতে চাইলে সে এএসআই দেলোয়ার হোসেনের উপর হামলা চালায়। পুলিশ ও মাদক ব্যবসায়ীর মাঝে ধস্তাধস্তির এক পর্যায়ে মাদক ব্যবসায়ী ইউনুছ আলী এএসআই দেলোয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে আহত হন দেলোয়ার। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে তাকে দেখতে যান প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলকন্ঠ সিনেমা হল এলাকাতে থেকে থানার মোড় পর্যন্তই রয়েছে শীর্ষ ৬ মাদক ব্যবসায়ী। এর মাঝে বাল্লা রোডের রুকন মিয়া, হাতুন্ডা গ্রামের সাদেক মিয়া, নীলকন্ঠ সিনেমা হল এলাকার আব্দুল আওয়াল, খালেক, বাঘা লিটন ও ঠোকাই কাজল অন্যতম। ইউনুস আলী সাবেক কাউন্সিলর হওয়ায় তার ছত্রছায়ায় ওই এলাকায় মাদক ব্যবসা চলে আসছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি আজমিরীজ্জামান জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাদক স¤্রাট ইউনুস আলীকে পুলিশ ধরতে যায়। এ সময় ইউনুস আলী ও তার লোকজন পেছনের দিক থেকে এএসআই দেলোয়ারকে ছুরিকাত করে। তাঁর অবস্থা আশংকাজনক। এদিকে ইউনুস আলী ও অন্যান্য মাদক ব্যবসায়ী ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com