রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে এডভোকেট মাহবুব আলী এমপি- আমুরোড হাইস্কুল এন্ড কলেজের উন্নয়নে যা কিছু করার তাই করবো

  • আপডেট টাইম শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৯৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ সংসদীয় আসনের এমপি এডভোকেট মাহবুব আলী বলেছেন, এমপি হওয়ার এই প্রথম কোন স্কুলের অনুষ্টানে আমাকে দাওয়াত দেয়া হয়েছে। সেজন্য আমি এলাকাবাসি তথা স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের কাছে ঋণী। আমি এ প্রতিষ্টানের উন্নয়নে যা কিছু করার তাই করবো। এটা আমার ওয়াদা। চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী আমুরোড হাইস্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আহমদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদন হাসনাত চৌধুরী সনজু সভাপতিত্বে ও চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিনের পরিচালনায় ওই অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মশিউর রহমান, পিপি এডভোকেট আকবর হোসাইন জিতু, প্রাক্তণ চেয়ারম্যান মোঃ আঃ লতিফ, মাওলানা তাজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আঃ রহিম, শিক্ষক নব কুমার সিংহ প্রমুখ। বক্তব্য রাখেন আমুরোড হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলা উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য ফুল মিয়া, সাবেক মেম্বার হাছান আলী, প্রভাষক ছিদ্দিক বিশ্বাস, কলেজ ছাত্রী প্রিয়াংকা পাল। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com