মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মাধবপুর ও বাহুবল উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন বাহুবলে আব্দুল হাই চেয়ারম্যান সাকিব ভাইস-চেয়ারম্যান, নাদিরা খানম মহিলা ভাইস চেয়ারম্যান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৭৪৮ বা পড়া হয়েছে

1798151_543053485812381_1655642104_n copyসোহেল আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে পরিবর্তনের হাওয়া লেগেছে। ফলে তিন পদেই পুরাতনদের কপোকাথ করে নতুনমুখ জয়লাভ করেছেন। চেয়ারম্যান পদে আব্দুল কাদির চৌধুরীকে হটিয়েছেন আব্দুল হাই, ভাইস চেয়ারম্যান পদে শেখ ফিরোজ মিয়াকে হটিয়েছেন নতুনপ্রার্থী শিহাব উদ্দিন সাকিব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফার ইয়াছমিনকে হটিয়েছেন নাদিরা খানম। বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই (আনারস) পেয়েছেন ২৮ হাজার ৮৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির আকাদ্দছ মিয়া বাবুল (কাপ-পিরিচ) পেয়েছেন ১৭ হাজার ৪৬২ ভোট। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী পেয়েছেন ৭ হাজার ৯১৭ ভোট, এলডিপি প্রার্থী সৈয়দ খলিলুর রহমান (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ৬৮০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম চৌধুরী পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট। এ পদে বাতিল হয়েছে ৩ হাজার ৪৬৮ ভোট। উপজেলার সর্বমোট ১ লাখ ১২ হাজার ৭৩০ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৩ হাজার ২৬৮ জন। ভোট প্রয়োগ হয়েছে শতকরা ৫৬ ভাগ।
ভাইস চেয়ারম্যান পদে ১৩ হাজার ৭৬০ ভোট পেয়ে জয়লাভ করেছেন হেফাজত সমর্থিত প্রার্থী শিহাব উদ্দিন সাকিব (উড়োজাহাজ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইয়াকুত মিয়া (মাইক) পেয়েছেন ১১ হাজার ৬৭৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১ হাজার ৫১২ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী মরহুম বিএনপি নেতা প্রভাষক ফজলুল হক বাদল-এর স্ত্রী নাদিরা খানম (কলস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নিলুফার ইয়াছমিন (হাঁস) পেয়েছেন ১১ হাজার ৯৪৫ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com