বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট ছাত্রলীগ নেতার পিতা সুফি মিয়ার ইন্তেকাল

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৫৮৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বৃন্দাবন সরকারি কলেজের ছাত্র কল্যাণ পরিষদের চুনারুঘাট শাখার সভাপতি ও চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সফিকুর রহমান সোহাগের পিতা অবসরপ্রাপ্ত ফরেস্টার জিয়াউদ্দিন সুফি মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। গতকাল শনিবার সন্ধ্যায় পৌর শহরের গোগাউড়া গ্রামের তালুকদার বাড়িতে পারিবারিক কবরস্থানে নামাজে জানাযা শেষে দাফন করা হয়। জানাযার নামাজের পূর্বে বক্তব্য রাখেন, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আরজু মিয়া মাষ্টার, কাউসার-উল গনি, মাওঃ আলী মোহাম্মদ চৌধুরী, মোস্তাফিজুর রহমান রিপন, সাইফুল আলম রুবেল, আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, মামুনুর রশিদ, আব্দুল মন্নান রুমন, আমিনুল ইসলাম সুজনসহ স্থানীয় এলাকাবাসীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার বেলা ১২টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সুফি মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com