মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সৈয়দ আহমদুল হকের সমর্থনে উমেদনগর গ্রামে নির্বাচনী সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমদুল হকের সমর্থনে উমেদনগর গ্রামে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উমেদনগর মাঠে ১২ সর্দার সোনাই মিয়ার সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান ময়নার পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আহমদুল হক। এতে বক্তব্য রাখেন, সাবেক কমিশনার মোঃ সামছু মিয়া, পৌর কাউন্সিলর আবুল হাসিম, খাইরুল ইসলাম, আব্দুল আলী খান, সামছু মিয়া, হাফিজুর রহমান, দারুগ আলী, ইব্রাহিম, আব্দুল মজিদ, শেখ হান্নান, আলাউদ্দিন, তোতা মিয়া, নেপাল রায়, নূরুল ইসলাম, হাফেজ আব্দুর রহমান, সালেহ আহমেদ, সামছুল হক, হাজী আম্বার আলী, সুরুজ আলী, পেরাই মিয়া, তারেক, সুমন, আব্দুল মতিন, আলফু মিয়া, আফজাল মিয়া প্রমূখ।
সভায় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে অতীতের ন্যায়ে এবারও সৈয়দ আহমদুল হকের পক্ষে উমেদনগর গ্রামবাসী কাজ করবে। বক্তারা বলেন, সৈয়দ আহমদুল হক কোন দলের প্রার্থী নয়, তিনি সকলের প্রার্থী হিসেবে সকলকেই তার পক্ষে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com